
একবার চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখা যাবে নতুন স্মার্টফোনে, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
দেশের বাজারে শক্তিশালী ব্যাটারি ও আধুনিক ফিচারের নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ (Vivo Bangladesh)। টেকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অফিশিয়ালি উন্মোচন করা হলো ‘ভিভো ওয়াই৫০০’ (Vivo Y500)। এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল ব্যাটারি ব্যাকআপ।

একবার চার্জে ১৫ দিন চলবে নকিয়ার নতুন ফোন, দাম কত?
নকিয়ার চিরচেনা নস্টালজিয়া আর ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেশের বাজারে ফিরিয়ে আনা হলো। বাংলাদেশে সম্পূর্ণ নিজস্ব কারখানায় উৎপাদিত নতুন চমক ‘নকিয়া ১১০ পাওয়ার’ (Nokia 110 Power bangladesh price) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, চমৎকার ডিসপ্লে ও সাশ্রয়ী মূল্যের এই ফোনটি একবার পূর্ণ চার্জে টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকবে। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক জমকালো সম্মেলনে এই ফোনটি উন্মোচন করা হয়।

কিস্তি ও অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ গ্রাহকদের
দেশে বড় হচ্ছে স্মার্টফোনের বাজার। প্রায় ২৪ হাজার কোটি টাকার বিশাল বাজারে একচ্ছত্র রাজত্ব করছে দেশিয় কারখানায় উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট। সাশ্রয়ী কিস্তি আর নানা অফার থাকায় ক্রেতাদের মাঝেও বেড়েছে ফোন কেনার আগ্রহ। তবে গ্রাহকদের অভিযোগ, ফোনের অতিরিক্ত দাম।

ভোটকেন্দ্রে ফোন ব্যবহারের সুযোগ রেখেই ইসির প্রজ্ঞাপন জারি
ভোটকেন্দ্রে ফোন নেয়ার ক্ষেত্রে দেয়া নিষেধাজ্ঞা থেকে সরে আসার কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।