ফেসবুকে বন্ধ হচ্ছে সরাসরি ‘পেইজ লাইক’ বাড়ানোর বিজ্ঞাপন, জেনে নিন নতুন নিয়ম
ফেসবুক পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে (Facebook Page Likes and Followers) সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনছে মেটা (Meta Ad Manager Updates)। সম্প্রতি অনেক ব্যবহারকারীর মেটা অ্যাডস ম্যানেজারে ‘Page likes performance goal is no longer available’ বার্তাটি দেখা যাচ্ছে। ফলে সরাসরি পেইজে লাইক বাড়ানোর জন্য বুস্ট বা বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আর থাকছে না (Facebook Direct Page Like Ads Discontinued Meta Update)।