ফুলপুরে বাস-সেনা ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৩
ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল, বাসের চালক ও একজন পথচারী রয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।