
আজকের দিনেই মেসি ঘুচিয়েছিলেন ২৮ বছরের আক্ষেপ
রেফারির শেষ বাঁশি বাজতেই মারাকানার মাঠে হাঁটু গেঁড়ে বসে পড়লেন ফুটবল জাদুকর। দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ আর ক্যারিয়ারের সমস্ত সমালোচনা যেন এক মুহূর্তে ধুয়ে গেল বিজয়ের অশ্রুতে; সেদিন অবসান হয়েছিল ফুটবল ইতিহাসের দীর্ঘতম এক প্রতীক্ষার। ২০২১ সালের আজকের এই দিনেই নিজের প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছিলেন লিওনেল মেসি।

ক্লোসার গোলের রাজত্ব নাকি মেসির মহাকাব্য?
পরিসংখ্যান অর্জন আর বিশ্বকাপে প্রভাব সবমিলিয়ে দু’জনের কে এগিয়ে? বিশ্বকাপ ইতিহাসে একজন গোলের রাজা অন্যজন ফুটবল জাদুকরে। একজন ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের সিংহাসনের আসনে। আরেকজন গোল আর রেকর্ডে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। ক্লোসার গোলের রাজত্ব নাকি মেসির মহাকাব্যিক যাত্রা।

ক্যারিয়ার সেরা গোলের কথা নিজেই জানালেন মেসি
ক্যারিয়ার জুড়ে গোল করেছেন ৮৬০টি। রয়েছে অসংখ্য ম্যাচ জেতানো শৈল্পিক গোলের রেকর্ডও। জানানো হচ্ছে লিওনেল মেসির কথা। এত এত গোলের মধ্যে পছন্দের গোল বেছে নেয়াটা মেসির জন্য বেশ কষ্টসাধ্যই বটে। তবে এ কঠিন প্রশ্নে উত্তরটা বেশ সহজভাবেই দিয়েছেন ফুটবল জাদুকর। জানিয়েছেন ক্যারিয়ারে তার সবচেয়ে পছন্দের গোল কোনটি।