ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: জামায়াত আমির
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।