
গাজায় শান্তির নামে লজ্জাজনক তামাশা চলছে—ম্যাক্রোঁ
গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে একে ‘লজ্জাজনক তামাশা’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ঘোষিত তথাকথিত শান্তির পরও অবরুদ্ধ গাজায় একটি মানবিক করিডোর বা সহায়তা প্রবেশের পথও খুলে দেয়া হয়নি। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ: অ্যান্ডি বার্নহাম
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্বকে আনুষ্ঠানিকভাবে অন্যায্য ও অবৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। মানিকন্ট্রোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর পদক্ষেপ
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের সমর্থনে বসতি স্থাপনকারীরা জাতিগত নিধন চালাচ্ছে বলে সরাসরি অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। একই সঙ্গে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্বকে পুরোপুরি অবৈধ ঘোষণা করে অবৈধ বসতি থেকে আসা পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞাসহ একগুচ্ছ কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি অবৈধ বসতির পণ্যে ৩ দেশের নিষেধাজ্ঞা, জবাবে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা তেলআবিবের
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গড়ে ওঠা অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞার ঘোষণার জবাবে পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিনিদের সঙ্গে হাকাবির বৈঠক
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার শিকার ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) তিনি বারবার হামলার লক্ষ্যবস্তু হওয়া তুরমুস আইয়া শহর পরিদর্শন করেন এবং সহিংসতায় নিহত মার্কিন নাগরিকদের স্বজনদের সঙ্গে কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে না দেয়ার ঘোষণা নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় গাজা কিংবা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেবেন না। গতকাল (শনিবার, ২২ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। তবে এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন আসন্ন নির্বাচনে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস দিচ্ছে জনমত জরিপগুলো। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।