ক্যানসার প্রতিরোধে খাদ্য উপাদানের নির্যাস; সিরাপের প্রোটোটাইপ রাবি গবেষকদের
লেবু, টমেটো, ধনিয়াপাতা ও পালং শাকের মতো খাদ্য উপাদানের নির্যাস ব্যবহার করে অ্যান্টিক্যানসার সাপ্লিমেন্ট সিরাপের একটি প্রোটোটাইপ তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একদল গবেষক। এসব খাদ্য উপাদানের সম্ভাব্য ক্যানসার প্রতিরোধী কার্যকারিতা নিয়ে গবেষণার অংশ হিসেবে প্রোটোটাইপটি তৈরি করা হয়েছে। গবেষকরা বলছেন, এই চার ওষুধি গুণসম্পন্ন ভোজ্য খাবার ক্যান্সারের কোষ সৃষ্টিতে বাধা দেয়।