নিখুঁত হওয়ার মানসিকতা কীভাবে ডেকে আনছে চরম বিপদ? জানুন মুক্তির উপায়
সবকিছুতে নিখুঁত থাকার প্রচেষ্টা আপাতদৃষ্টে একটি ইতিবাচক গুণ মনে হলেও, এর পেছনে লুকিয়ে রয়েছে এক বড় মানসিক ফাঁদ। সবকিছু একদম নিখুঁত করার নিরন্তর তাগিদ যখন মানুষের মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলে, তখন তা দীর্ঘস্থায়ী উদ্বেগ ও অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই স্বভাবকে বলা হয় পারফেকশনিজম (Perfectionism) এবং যারা এই সমস্যায় ভোগেন তাদের বলা হয় পারফেকশনিস্ট।