ফরিদপুরে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান, উচ্ছেদ শতাধিক স্থাপনা
ফরিদপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (সোমবার, ১০ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা।