ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ; তোপের মুখে প্রশাসন
ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ও পরিবেশ উন্নয়নের দাবিতে চলা শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও বিতর্কিত অস্ত্রের ব্যবহার নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ৬ হাজার ৮৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। পুলিশের অভিযানে বহু শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এখন কঠোর নজরদারির মুখে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।