গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
ভারতে দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে এক টেলিকম টেকনিশিয়ানকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের ফতেহপুর জেলার হরদৌলি গ্রামে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।