নারায়ণগঞ্জে পথশিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্তদের সন্ধানে পুলিশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক পথশিশুকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।