লালন সাঁই ছিলেন আধ্যাত্মিক সেবক: প্রতিমন্ত্রী অমিত
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী লালন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। আজ (সোমবার, ১৯ অক্টোবর) সন্ধ্যায় আখড়াবাড়ির মূল মঞ্চে আলোচনা সভা শেষে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।