প্রেসিডেন্ট সারা দুতের্তে
অভিশংসনের মুখে সারা দুতের্তে; ঝুঁকিতে রাজনৈতিক ভবিষ্যৎ

অভিশংসনের মুখে সারা দুতের্তে; ঝুঁকিতে রাজনৈতিক ভবিষ্যৎ

দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখে ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে। অভিশংসন প্রস্তাব নিম্নকক্ষে কংগ্রেসে এরই মধ্যে পাস হয়েছে। এবার উচ্চকক্ষ সিনেটে পাস হলেই ইতি টানতে হবে দুতের্তের রাজনৈতিক পথচলার। ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদেও লড়তে পারবেন না তিনি। এমনকি আজীবনের জন্য সরকারি কোনো পদে থাকার যোগ্যতাও হারাবেন। সারা দুতের্তের বিরুদ্ধে সরকারি অর্থ চুরি, অবৈধ সম্পদ অর্জন এবং দেশটির প্রেসিডেন্টের পরিবারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।