
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদানের নতুন তারিখ ঘোষণা মন্ত্রণালয়ের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ (Primary Assistant Teacher Recruitment 2025)-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (District Primary Education Office) যোগদান করতে হবে। আজ (রোববার, ২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে (Primary Assistant Teacher Joining Date 2026 Announced)।

একরাতে বরগুনায় জোড়া খুন, এলাকাজুড়ে চাঞ্চল্য
এক রাতে বরগুনায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ১২ মার্চ) রাতে জেলার দুটি পৃথক স্থানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনাসূত্রে জানা যায়, রাত ১ টার দিকে বরগুনা সদরের প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন ঝোঁপ থেকে মন্টু চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।