
মাছ-মুরগি ফিডে ক্ষতিকর উপাদান; দুই মাস সময় দিলো সরকার
মাছ, মুরগি ও হাঁসসহ প্রাণিসম্পদের ফিড উৎপাদনে সরকারি গাইডলাইনের বাইরে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিয়েছে সরকার। এ সময়ের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী ফিড উৎপাদন নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি ফিড মিল ও বিক্রয়কেন্দ্রে গিয়ে পণ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’: প্রাণিসম্পদমন্ত্রী
হাওর, বিল, নদী ও জলাশয়ে দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। হাওর ও জলাভূমির বিভিন্ন এলাকায় বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে সেগুলো সংরক্ষিত রাখা হবে। এসব স্থানে মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পাহারাদারের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ (শনিবার, ৮ আগস্ট) সকালে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণমাধ্যমে এসব তথ্য জানান তিনি।

একটি পক্ষ সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে: প্রাণিসম্পদমন্ত্রী
একটি পক্ষ কীভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায় সে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন। আজ (শনিবার, ৩০ মে) কুমিল্লার শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভার শেষে তিনি এসব কথা বলেন।

চামড়া নষ্ট ঠেকাতে ২২ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশিদ বলেছেন, কোরবানির বাজারের মন্দাভাব কাটিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছাবে পশু বিক্রি। মানুষ সাধারণত ঈদের দুই থেকে তিন দিন আগে থেকে পুরোদমে পছন্দের পশু ক্রয় করতে শুরু করেন। বর্তমানে যে মন্দাভাব রয়েছে সেটি থাকবে না। সরকারের দেয়া লক্ষ্যমাত্রায় পৌঁছাবে পশু বিক্রি।

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী
আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে। একই সঙ্গে দেশিয় খামারিদের স্বার্থ সুরক্ষায় বাহিরের কোনো দেশ থেকে পশু আসতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশিদ।