কুষ্টিয়ায় বিএসএফের পুশ ইন চেষ্টা; খোলা আকাশের নীচে নারী-শিশুসহ ১২ জন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের যৌথ বাধায় তা ব্যর্থ হয়েছে।