প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের, গুপ্তচরবৃত্তির অভিযোগ
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফোরামের শীর্ষ সম্মেলনে চীনের আগ্রাসী ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতির নিন্দা জানিয়েছে তাইওয়ান। একই সঙ্গে ওই সম্মেলনে চীনা কর্মকর্তারা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ছিলেন বলেও অভিযোগ করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।