বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোইকে ওয়াকাও এবং হরি ইউকো সৌজন্য সাক্ষাৎ করেন। আজ (বুধবার, ১ এপ্রিল) তার দপ্তরে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের স্থায়ী অফিস স্থাপনের সম্ভাবনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।