প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সমাজে ‘দৃষ্টান্ত স্থাপন করা’ তিন ব্যক্তির
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সমাজে নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে ‘দৃষ্টান্ত স্থাপন করা’ তিন ব্যক্তি। তারা হলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে বেছে নেয়া নায়লা শারাফ, দুই হাত না থাকলেও বিদ্যালয় প্রতিষ্ঠা করে সবার নজরে আসা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।