প্রধানমন্ত্রী ও সংসদ নেতা
ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন: সংসদে প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন: সংসদে প্রধানমন্ত্রী

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩৭ হাজার ৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, ‘কর্মসূচির আওতায় প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়নে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা জোরদার ও দরিদ্র পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে নারী-প্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা চলছে।’