দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথর ও শ্বেত পাথরের ৩টি প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।