ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মুজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না ইরান। তবে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় তারা অটল থাকবে। গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক লিখিত বার্তায় তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।