জ্বালানি তেলের মজুত দেড় মাস থেকে ছয় মাসে উন্নীত করবে সরকার: প্রতিমন্ত্রী সাকি
বর্তমানে দেশে দেড় মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে উল্লেখ করে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এটিকে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।