
মির্জাপুরে অবৈধ ইটভাটার ধোঁয়ায় পুড়ছে কয়েকশো একর জমির ধান
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ পাঁচটি ইটভাটার চিমনির বিষাক্ত ধোঁয়ায় ছয়টি গ্রামের শত শত একর জমির বোরো ধান পুড়ে গেছে। ওইসব গ্রামের ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষক ক্ষতিপূরণের দাবিতে গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

এখন টিভির সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে মিরসরাইয়ে প্রতিবাদ
সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিরসরাইয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

সীমান্তে ভারতীয়দের আগ্রাসনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ ও দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফসহ ভারতীয়দের আগ্রাসনের প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।