আগামীকাল ১১ দলীয় জোটের প্রতিবাদ মিছিল
অনেকগুলো অভিযোগ আমলে না নিয়েই মধ্যরাতে ইসি থেকে তড়িঘড়ি করে ভোটের গেজেট দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা। সংসদ নির্বাচন ও গণভোটের বেশকিছু বিষয়ে অসঙ্গতি ও মধ্যরাতে গেজেট দেয়ার অভিযোগে আগামীকাল (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) ঢাকায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।