
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রী এবং দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) বিকালে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরা
দিনভর উচ্চপর্যায়ের বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি ইসলামাবাদ ত্যাগ করেছে। আল জাজিরার প্রতিনিধি ওসামা বিন জাভেদ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দলের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকবেন বলে হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে। খবর বিবিসির।

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির ৩ সদস্যর প্রতিনিধিদল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যর প্রতিনিধিদল।

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সংস্কারকাজে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ: ড. বদিউল আলম মজুমদার
নিরপেক্ষ নির্বাচন ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ। আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে কমনওয়েলথের ৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক হয়। কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারকাজে পূর্ণ সমর্থন দেবে সংস্থাটি।

ঢাকায় আসছেন আজ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) তিনদিনের সফরে ঢাকায় আসছে। দলটিতে থাকছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। আরো থাকছেন ইউএসএইডের এশিয়াবিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ কয়েকজন।