ফেনীতে ডেঙ্গু আক্রান্ত ২৪৬, আগস্টেই ১৪৫
ফেনীতে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি আগস্ট মাসেই জেলায় নতুন করে ১৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জনে। ফেনী সিভিল সার্জন কার্যালয়ের আজকের (সোমবার, ৩১ আগস্ট) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।