প্যারোলে মুক্তি
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাস ভবনে পৌঁছেছেন দীপু মনি

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাস ভবনে পৌঁছেছেন দীপু মনি

স্বামী তৌফিক নেওয়াজের শেষ বিদা‌য়ে অংশ নিতে কলাবাগানের বাস ভবনে পৌঁছেছেন সাবেক মন্ত্রী ডা. দিপু মনি। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) সকাল ৮ টা ২৫ মিনিটের দিকে পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে কলাবাগানের বাসায় আসেন তিনি। সন্ধ্যা ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বলয়ে কারাগারের বাইরে থাকবেন দিপু মনি।

প্যারোলে মুক্তি কী; কারা কখন পাবেন, যা আছে নীতিমালায়

প্যারোলে মুক্তি কী; কারা কখন পাবেন, যা আছে নীতিমালায়

কারাগারে আটক আসামি বা দণ্ডিত কয়েদিদের সাময়িক মুক্তির ক্ষেত্রে বহুল আলোচিত একটি আইনি প্রক্রিয়া হলো ‘প্যারোল’ (Parole)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা ও প্রচলিত আইনি কাঠামোর অধীন নির্দিষ্ট কিছু জরুরি প্রয়োজনে কয়েদি বা হাজতিদের সাময়িক সময়ের জন্য পুলিশের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয় (What is Parole, Eligibility & Legal Rules in Bangladesh)।

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ (বুধবার, ১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে দীপু মনির মেয়ে তানি দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের মরদেহ দেখলেন সাংবাদিক ফারজানা রুপা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের মরদেহ দেখলেন সাংবাদিক ফারজানা রুপা

গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক সাংবাদিক ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফন কাফনে অংশ নেন এবং শেষবারের মতো মায়ের মরদেহ দেখেন। এ সময় ফারজানা রুপার স্বামী সাংবাদিক শাকিল আহমদও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে একইসঙ্গে দাফন-কাফনে অংশ নেন এবং শেষবারের মতো শাশুড়ির মরদেহ দেখেন।