
অস্থিতিশীল বিদ্যুতে বিপর্যস্ত পোল্ট্রি শিল্প: উৎপাদন সংকট ও মূল্যবৃদ্ধির মুখে খামারিরা
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছে দেশের পোল্ট্রি শিল্প। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারায় ব্যাহত হচ্ছে মুরগি ও ডিমের উৎপাদন। যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। অন্যদিকে জ্বালানি সংকটে ভুগছে পোল্ট্রি ফিড মিলও। এমন অবস্থায় দ্রুত জ্বালানি সমাধান না হলে গভীর সংকটের আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে প্রয়োজন স্বল্প-মধ্যমসহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা।

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর
ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে।