ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকানা ফেরত ও স্বাধীন পর্ষদের দাবি
রোববার থেকে অবস্থান কর্মসূচি
সৎ, যোগ্য ও পেশাদারদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দ্রুত সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার দাবিতে আগামী রোববার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এবং সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।