কুমিল্লায় থ্রি-হুইলার আটকের পর পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।