গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের ঘটনায় পুলিশের নিন্দা
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুলিশ। আজ (শুক্রবার, ৭ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।