শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি নেয়া যাবে না; শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নীতিমালা জারি
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, এখন থেকে কোনো শিক্ষার্থীকে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি ফি (Readmission Fee) দিতে হবে না।