
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৮টি নির্বাচনি এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

নির্বাচনি আসনে শুধু একজন প্রার্থী থাকলে ভোট হবে? ভোটের নতুন নিয়মে যা আছে
নির্বাচনি ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং ভোটারদের অধিকার রক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কোনো আসনে একজন মাত্র প্রার্থী (Single Candidate Election Rules in Bangladesh) থাকলেও তিনি সরাসরি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না। সেই ক্ষেত্রে ভোটারদের জন্য ‘হ্যাঁ-না’ ভোট (Yes-No Vote) বা ‘না’ ভোট (None of the Above - NOTA) দেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৪ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।