মার্চে আসছে নথিংয়ের নতুন ‘ফোন ফোর এ’
ব্রিটিশ টেক প্রতিষ্ঠান নথিং তার নতুন ‘ফোন ফোর এ’ লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী ৫ মার্চ লন্ডনের সেন্ট্রাল সেন্ট মার্টিনস আর্ট স্কুলে ফোনটি উন্মোচন করবে বলে জানিয়েছে নাথিং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।