পাহাড়ধসে মৃত্যু, রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত বন্দর নগরী
তিনদিনের রেকর্ড ৭০০ মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পাহাড় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। জোয়ারের পানিতে তলিয়েছে নোয়াখালীর হাতিয়ার সাতটি ইউনিয়নের অধিকাংশ এলাকা। এদিকে সিলেট বিভাগেও নদ-নদীর পানি বাড়তে থাকায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা।