ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
দেশের নাগরিকরা এখন ঘরে বসেই চিঠি, পার্সেল এবং ডিজিটাল বাণিজ্য পণ্য অনলাইনে ট্র্যাক করতে পারবেন। ডাক অধিদপ্তর চালু করেছে ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যার (ডিএমএস) এবং এর পাশাপাশি সারা দেশে ১৪টি নতুন মেইল প্রসেসিং সেন্টার স্থাপন করা হয়েছে।