বর্ষার শেষেও বরিশালে তীব্র নদীভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কা
বর্ষার শেষে এসেও বরিশালে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙছে রাস্তা-ঘাট, ফসলি জমি, ঘর বাড়িসহ নানা কিছু। নদী তীরের মানুষরা অসহায় হয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, জান-মাল রক্ষায় সাধ্য মত চেষ্টা করা হচ্ছে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য মনে করেন, ভারতের সঙ্গে পানিবন্টন চুক্তি যথাযথ বাস্তবায়ন হলে নদী ভাঙন কমবে।