
বিলুপ্তির পথে পাথরঘাটার দেড়শ বছরের পুরনো পুকুর!
উপকূলীয় উপজেলা পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামে দীর্ঘ দেড়শ বছরের পুরনো একটি পুকুর এখন বিলুপ্তির পথে। এক সময় এ পুকুরটিই ছিল কয়েক হাজার মানুষের সুপেয় পানির একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কার ও পুনঃখনন না করায় বর্তমানে পুকুরটি পরিত্যক্ত হয়ে পড়েছে। ফলে তীব্র পানি সংকটে পড়েছে এখানকার প্রায় দেড় হাজার মানুষ।

আবারও দস্যু আতঙ্কে পাথরঘাটা: সাগরে যেতে ভয়, কমছে মাছের সরবরাহ
আবারও দস্যু আতঙ্কে দিন কাটছে বরগুনার পাথরঘাটার জেলেদের। গভীর সাগর ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলেও। একের পর এক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের ঘটনায় জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন নদীতীরবর্তী মানুষ। ভয়ে সাগরে না নামায় হাটবাজারে আশঙ্কাজনক হারে কমছে মাছের সরবরাহ।

বরগুনায় জামায়াতের কর্মীদের ওপর হামলার অভিযোগ
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী পৌর শাখার আমির বজলুর রহমান ও ২ নং ওয়ার্ড কর্মী নাসিরউদ্দিন চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯ টার দিকে পাথরঘাটা বাজারে পূর্ব মাথায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বরগুনার পাথরঘাটায় অবৈধ কয়লা চুল্লিতে অভিযান
এখন টেলিভিশনে সংবাদ প্রচারের পর অবৈধ কয়লা চুল্লি ধ্বংসে অভিযানে নামে পুলিশ-প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস। অভিযানে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে চারটি কয়লা চুল্লি ধ্বংস করা হয় এবং চুল্লির মালিক ফজলুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা-প্রতিবাদ
বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩২) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার) বেলা ২টার দিকে পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) ছাত্রশিবির থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরগুনায় লোডশেডিংয়ে বরফ উৎপাদন ব্যাহত, ক্ষতিগ্রস্ত মানুষ
বরগুনার পাথরঘাটায় চরম আকার ধারণ করেছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিং ও লো ভোল্টেজের ফলে বরফ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সমস্যা সমাধানে প্রয়োজনে গ্রিড উপকেন্দ্র স্থাপনের কথা জানায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।