লেবানন ও ইসরাইলের মধ্যে মার্কিন ‘পাইলট’ প্রস্তাব; সীমান্তে ফিরছে লেবাননি সেনাবাহিনী
দক্ষিণ লেবাননের অধিকৃত কিছু এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং সেই অঞ্চলের নিয়ন্ত্রণ লেবাননি সেনাবাহিনীর হাতে তুলে দিতে একটি মার্কিন ‘পাইলট’ প্রস্তাব নিয়ে আলোচনা করছে লেবানন ও ইসরাইল। ওয়াশিংটনে চলমান উচ্চপর্যায়ের আলোচনায় এই প্রস্তাবটি গুরুত্ব পাচ্ছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।