পাইকগাছা
‘সবুজ মাংস’ রহস্যের অবসান, ল্যাব রিপোর্টে জানা গেলো কারণ

‘সবুজ মাংস’ রহস্যের অবসান, ল্যাব রিপোর্টে জানা গেলো কারণ

রান্নার সময় গরুর মাংসের রং স্বাভাবিক লালচে থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার ঘটনায় খুলনার পাইকগাছায় যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল, তার বৈজ্ঞানিক কারণ অবশেষে মিলেছে পরীক্ষাগারে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (BFSA - Bangladesh Food Safety Authority) ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে মাংসে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, পচন বা জীবাণুর অস্তিত্ব ছিল না।

পাইকগাছায় দুই হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

পাইকগাছায় দুই হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ক্যাম্পে দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।

কপিলমুনি কলেজে এডহক কমিটি গঠন

কপিলমুনি কলেজে এডহক কমিটি গঠন

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনকে সভাপতি এবং শিক্ষানুরাগী সাবরিনা শরমীন আজমীকে (স্বর্ণা) সদস্য করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।