
বর্জ্য অপসারণে অবহেলা; প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা
কোরবানির পশুর বর্জ্য ও পূর্বের জমে থাকা ময়লা অপসারণে দায়িত্ব অবহেলার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসির সাড়ে ১৩ হাজার জনবল
ঈদুল আজহার পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এজন্য প্রায় ১৩ হাজার ৪৫৩ জন জনবল প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নিজস্ব জনবল ৬ হাজার ৫৫৩ জন, পিসিএসপি’র ৪ হাজার ৭০০ জন এবং ১১টি হাটে অতিরিক্ত ২ হাজার ২০০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন।

পশুর বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দুই সিটি করপোরেশনের
ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঈদের দিন দুপুর ২টা থেকে পরের দিন পর্যন্ত ওয়ার্ডভিত্তিক জবাই করা পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে। দুই সিটি করপোরেশন মিলে বর্জ্য সরানোর কাজে নিয়োজিত থাকবে প্রায় ১৯ হাজার জনবল।