ফরিদপুরে বেড়াতে গিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) মো. রহমত আলী (৪৩)। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মধুখালী থানা পুলিশ।