পর্যটন ভিসা

যেসব কেন্দ্র থেকে পাবেন ভারতের ট্যুরিস্ট ভিসা
দীর্ঘ প্রায় ২ বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট বা পর্যটন ভিসা (Tourist visa for Indians) চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী (রোববার, ২৮ জুন, ২০২৬) থেকে সাধারণ নাগরিকরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কয়েকটি প্রধান কেন্দ্র থেকে এই ভিসা সুবিধা পাওয়া যাবে।

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে পর্যটন ভিসা চালু করছে ভারত: ত্রিবেদী
বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিলো ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) এ ঘোষণা দিয়েছেন। দীনেশ ত্রিবেদী বলেন, ‘২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেয়া হচ্ছে।’