পর্তুগাল বিক্ষোভ
বাড়িভাড়া ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধি, পর্তুগালজুড়ে তীব্র বিক্ষোভ

বাড়িভাড়া ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধি, পর্তুগালজুড়ে তীব্র বিক্ষোভ

ইউরোপজুড়ে তীব্র হতে থাকা জীবনযাত্রার ব্যয়সংকটের মধ্যে এবার আবাসন অধিকার এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পর্তুগালজুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) দেশটির প্রধান শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অব পর্তুগিজ ওয়ার্কার্স (সিজিপিটি)-এর সঙ্গে সংহতি জানিয়ে একযোগে রাজপথে নামেন দেশটির আবাসন অধিকার আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সাধারণ নাগরিকেরা। ইউরো নিউজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।