পরবর্তী নির্দেশ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা
অনিবার্য কারণ দেখিয়ে আজ (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। একইসঙ্গে পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৫ টার মধ্যে সাজেক ত্যাগের নির্দেশ দিয়েছেন।

তুরাগ সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
ইজতেমা ময়দানে সংঘর্ষ-প্রাণহানি
টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।