নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা; কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আরও ৫০০ শয্যার নতুন একটি ভবন চালু হচ্ছে আগামীকাল (শনিবার, ১৫ আগস্ট)। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টায় নতুন এই ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।