ট্রাম্পের নারী সহকারীকে নিয়ে গুঞ্জনে ক্ষুব্ধ মেলানিয়া, ডেমোক্র্যাট সিনেটরের মন্তব্যে হোয়াইট হাউসের ক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক নারী সহকারীর সম্পর্কের গুঞ্জন নিয়ে চাউর হওয়া খবরে ক্ষুব্ধ হয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির এক সিনেটর এই সম্পর্ক নিয়ে রসিকতা করার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।