হাতিয়ায় ভোটকেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার অভিযোগ
প্রিজাইডিং অফিসারকে হত্যার হুমকি
নোয়াখালী-৬ আসনের হাতিয়ার পূর্ব চর আমানউল্লাহ হাওলাদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের গেটের তালা ও সিসি ক্যামেরা ভেঙ্গে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার পর ভোট কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।